ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

কাঠের মহাকাশযান বানিয়ে জাপানের বিজ্ঞানীদের চমক

বিশ্বের অন্যতম ‘অস্বাভাবিক’ মহাকাশযান তৈরি করেছেন জাপানের বিজ্ঞানীরা। কাঠের তৈরি ছোট কৃত্রিম উপগ্রহটির নাম ‘লিগনোস্যাট’। মহাকাশে দূষণ মোকাবিলা
  • আপলোড সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:১০ সময়
কাঠের মহাকাশযান বানিয়ে জাপানের বিজ্ঞানীদের চমক ছবি : সংগৃহীত
বিশ্বের অন্যতম ‘অস্বাভাবিক’ মহাকাশযান তৈরি করেছেন জাপানের বিজ্ঞানীরা। কাঠের তৈরি ছোট কৃত্রিম উপগ্রহটির নাম ‘লিগনোস্যাট’। মহাকাশে দূষণ মোকাবিলা করাই এই কৃত্রিম উপগ্রহ তৈরির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ম্যাগনোলিয়া কাঠের তৈরি কৃত্রিম এই উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।  এতে দেখা গেছে, কাঠের তৈরি হলেও এটি টেকসই হতে পারে।

যুক্তরাষ্ট্রের একটি রকেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে জাপানের। 

কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কাঠের বাড়ি-আসবাব তৈরির প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি।

বর্তমানে সব কৃত্রিম উপগ্রহ ধাতব উপাদান দিয়ে তৈরি হয়। মহাকাশে দূষণ কমাতে কৃত্রিম উপগ্রহ তৈরিতে ধাতব পদার্থের বদলে পরিবেশবান্ধব কাঠের মতো বিকল্প উপাদান কাজে লাগানো যায় কি না, সে ধারণা থেকেই লিগনোস্যাট তৈরি করা হয়েছে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিষয়ক প্রকৌশলী তাকাও দোই সম্প্রতি সতর্ক করে বলেন, 
যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে, সেগুলো পুড়ে ক্ষুদ্র অ্যালুমিনা (অ্যালুমিনিয়াম অক্সাইড) কণা সৃষ্টি করে। এই কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রভাব ফেলতে পারে।

মূলত এই সমস্যা সমাধানে গবেষকরা কাঠের কৃত্রিম উপগ্রহ নিয়ে পরীক্ষা চালান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি