ঢাকা | |
সংবাদ শিরোনাম :

৪ দিনের মিউনিখ সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন তিন দিনের সরকারি সফর শেষে জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময়
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৩৬ সময়
৪ দিনের মিউনিখ সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন তিন দিনের সরকারি সফর শেষে জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে জার্মানি থেকে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ শেষে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি মিউনিখে যান। মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং এর পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সফরকালে জলবায়ু অর্থায়ন বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। অন্যদিকে সরকারপ্রধানের এ সফরকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী লর্ড ক্যামেরন, জার্মান ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী সভেনজা শুলজে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম