ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাকিস্তানে নয়া প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

পাকিস্তানে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৩৯ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৩৯ সময়
পাকিস্তানে নয়া প্রধানমন্ত্রীর নাম ঘোষণা ছবি: সংগৃহীত
পাকিস্তানে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবর্তে শেহবাজ শরিফ এর নাম ঘোষণা করেছে। এনডিটিভি জানিয়েছে, পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ তার ছোট ভাই শেহবাজ শরীফকে দেশটির প্রধানমন্ত্রী পদ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন।

পিপিপির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জ়ারদারি প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন মঙ্গলবার। ৩৫ বছরের বিলাবল জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। বরং, প্রেসিডেন্ট পদের জন্য তাঁর বাবা আসিফ আলি জ়ারদারি উপযুক্ত। পাশাপাশি এ-ও জানিয়েছিলেন যে, তাঁর দল পিএমএল-এনকে সমর্থন করলেও সরকারের অংশ হবে না। তার পরেই মনে করা হয়েছিল, নওয়াজের রেকর্ড চতুর্থ বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু তার পরেই বদলে যায় খেলা। নওয়াজ নিজেই মনোনীত করেন ভাই শাহবাজকে।

তিনি বলেন, নওয়াজ শরিফ সেই সকল রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন যারা পিএমএল-এনকে সরকার গঠনে সমর্থন দিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান চলমান সংকট থেকে বেরিয়ে আসবে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রী পদে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা আসল।

কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন জিতে চমক দেখালেও সাধারণ নির্বাচনের পাঁচ দিন পরে পাকিস্তানের পরবর্তী সরকার কেমন হবে তা নিয়ে প্রশ্ন উঠছিল। তিনটি প্রধান দল, পিএমএল-এন, পিপিপি এবং পিটিআই সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই জোট সরকার গঠন ছাড়া কোন উপায় ছিল না।

এর আগে পিপিপি এর পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দলটি পিএমএল-এনকে সাহায্য করবে কিন্তু তারা সরকারের অংশ হবে না। এমনকি কেন্দ্রীয় সরকারে কোনো মন্ত্রীও তাদের দল থেকে হবে না।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি আসনে জয় লাভ করে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ