ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর সন্তান অপরাধ করলে বাবা-মাকে জরিমানা ও কারাদণ্ডের পরিকল্পনা! যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হলে সাংবিধানিক সংকট আরও গভীর হবে ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে: রেলপথ প্রতিমন্ত্রী যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিধি ভেঙে পাঁচ শিক্ষকের ৬৩ লাখ টাকার বিল অনুমোদন চট্টগ্রামে নিয়ন্ত্রণে আসছে না হাম, বাড়ছে ডেঙ্গু রোগী

জনবল আমাদের কম, রাতারাতি অনেক কিছুই করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জনবল আমাদের কম। আমরা রাতারাতি অনেক কিছুই করতে পারি না। তবে আমাদের লক্ষ্য
  • আপলোড সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:১৭ সময়
  • আপডেট সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:১৭ সময়
জনবল আমাদের কম, রাতারাতি অনেক কিছুই করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জনবল আমাদের কম। আমরা রাতারাতি অনেক কিছুই করতে পারি না। তবে আমাদের লক্ষ্য আছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ঘটনা কিংবা ছিনতাই আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা এগুলো নিরসনেও কাজ করছি।

তিনি আরও বলেন, জনবল আমাদের কম। আমরা রাতারাতি অনেক কিছুই করতে পারি না। তবে আমাদের লক্ষ্য আছে। ২২টি জেলায় পুলিশের স্থাপনা নেই। সমস্যা মোকাবিলা করেই এগিয়ে যাওয়া হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু-এক দিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের জাহাজযোগে ফেরত পাঠানো হবে। মিয়ানমারে চতুর্দিকেই সমস্যা। আমাদের দিকে এর তীব্রতা বেড়েছে। তাই সেখানকার সেনাবাহিনীসহ অনেকে আমাদের দেশে প্রবেশ করছে। সবাই জীবন রক্ষার জন্য এসেছে। যুদ্ধের জন্য নয়। এখন যেই আসুক, আমরা কাউকে প্রবেশ করতে দেব না। আমাদের বিজিবি-পুলিশ সবাই অতন্দ্র প্রহরীর মতো আছেন। যুদ্ধের প্রভাব এদিকে আসবে না। আসলেও আমরা কাউকে দেশের সীমানায় ঢুকতে দেব না।

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের, ফেরত নেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছি। তারা জাহাজযোগে দ্রুতই এবার যারা এসেছেন, তাদের নিয়ে যাবেন। দু'একদিনের মধ্যেই আশা করি। সকলকে ফেরত নিয়ে যাবেন, তাদের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই।

এ সময় বিএনপির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিরোধী দল নয়। জাতীয় সংসদে তাদের কোনও অস্তিত্ব নেই। তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে, তাই তারা গণপরিবহনে আগুন দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। হাইওয়ে পুলিশ দক্ষতায় সাথে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়