ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সংকট কাটিয়ে উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে দেশ : অর্থমন্ত্রী

বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। অর্থনীতিতে কিছু সংকট ছিল, তবে তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে বাংলাদেশ
  • আপলোড সময় : ১২ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ১২ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৪০ সময়
সংকট কাটিয়ে উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে দেশ : অর্থমন্ত্রী ছবি : সংগৃহীত
বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। অর্থনীতিতে কিছু সংকট ছিল, তবে তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আরন্ড হ্যামিলাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি।

আরন্ড হ্যামিলাস জানান, এখন বাংলাদেশে ৭টি প্রকল্পে ২ বিলিয়ন ডলারের প্রকল্প চলমান। দেশের প্রান্তিক কষৃকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্স সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা। এসময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ ও অনুদান মিলিয়ে বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান তিনি।

পরে ঢাকায় নিযুক্ত জাপানিজ রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবেন বলে জানান জাপানের রাষ্ট্রদূত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ