ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কাছে অরেঞ্জ কাউন্টির উডবারির লং মাউন্টেন পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের
  • আপলোড সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতির মৃত্যু ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কাছে অরেঞ্জ কাউন্টির উডবারির লং মাউন্টেন পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ১০ বছরের শিশুসন্তান গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- হাফিজ আহমেদ অ্যাঞ্জেল (৫২) ও সাথী আহমেদ (৪১)। গাড়িতে থাকা তাদের মেয়ে রায়দা আহমেদ (১০) আহত হয়েছে। তবে অপর সন্তান ইশাম আহমেদ (১৮) অক্ষত রয়েছেন।

জানা গেছে, হাইওয়েতে শতাধিক মাইল বেগে চালানো নিজের গাড়ির গতি কমাতে চেষ্টা করছিলেন বাংলাদেশি হাফিজ আহমেদ। সে সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে বাংলাদেশি পরিবারের গাড়িটি দুমড়ে যায়, টহল পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

আহত অবস্থায় তাদের ভ্যালহেল্লালের ওয়েস্টচেস্টার হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাফিজ ও সাথীকে মৃত ঘোষণা করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা