ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন নিপুণ

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা নিপুণ।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ২৩ বঙ্গবন্ধু
  • আপলোড সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৭ সময়
নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন নিপুণ ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা নিপুণ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

জানা গেছে, নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। 

এদিকে প্রথম ১ ঘণ্টায় ১৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে ঢাকা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। বেলা সোয়া এগারোটার টার দিকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। 

উল্লেখ্য, নির্বাচন বিধি অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র সদস্যরা বিজয়ী হওয়ায় সংরক্ষিত মহিলা আসনগুলো নিয়েও তুমুল আলোচনা চলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা