ঢাকা | |

মার্কিন ভিসা নীতিতে কোনও পরিবর্তন হয়নি : যুক্তরাষ্ট্র

মার্কিন ভিসা নীতিতে কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত
  • আপলোড সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪ সময়
  • আপডেট সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪ সময়
মার্কিন ভিসা নীতিতে কোনও পরিবর্তন হয়নি : যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত
মার্কিন ভিসা নীতিতে কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেছেন।

এ সময় তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার প্রসঙ্গে বলেন সেখানে শান্তিতে এই নোবেলজয়ীর জন্য স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, থ্রি সি ভিসা নীতির অধীনে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছিল, সে বিষয়ে বর্তমান অবস্থা জানতে চাচ্ছি। কারণ বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়নি এমন উদ্বেগ রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?