ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মিয়ানমারের মর্টার শেলের আঘাতে ১ বাংলাদেশি আহত

মিয়ানমারের সীমান্তের ওপারে প্রবল গোলাবর্ষণ কারণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু-বাইশফাঁড়ি এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।সীমান্তের বাসিন্দারা নির্ঘুম রাত পার করেছে।
  • আপলোড সময় : ৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
মিয়ানমারের মর্টার শেলের আঘাতে ১ বাংলাদেশি আহত ছবি : সংগৃহীত
মিয়ানমারের সীমান্তের ওপারে প্রবল গোলাবর্ষণ কারণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু-বাইশফাঁড়ি এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।সীমান্তের বাসিন্দারা নির্ঘুম রাত পার করেছে। ভয়ে, আতঙ্কে স্থানীয়রা কেউ ঘরের বাইরে বেরোচ্ছেন না।বাংলাদেশ -মিয়ানমার সীমান্তের কাছাকাছি কোনার পাড়ার লোকজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৩ টা থেকে রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আট টা পর্যন্ত কয়েক হাজার রাউন্ড গুলি বিনিময় -মর্টার শেলের বিকট শব্দ শুনা গেছে বলে সীমান্তের বসবাসকারী লোকজন জানিয়েছেন। এ সময় মিয়ানমারের ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার রাত ১২টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনার পাড়া এলাকায় মিয়ানমারের ছোঁড়া একটি মর্টার এসে বাংলাদেশের অভ্যন্তে পড়ে।এতে একটি বসত ঘরের ক্ষয়ক্ষতি হয়।তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। সীমান্তের অস্বাভাবিক পরিস্থিতির কারনে একদিনের জন্য  ঘুমধুম রওজাতুল কুরআন মাদ্রাসা ও হিফজখানা বন্ধ ঘোষণা করেছেন মাদ্রাসা পরিচালনা।

তুমব্রু বাসিন্দা মাহামুদুল হাসান বলেছেন সীমান্তের পরিস্থিতি ভয়াবহ। এখনো সংঘর্ঘ চলমান।কোনার পাড়ার লোকজন সরে যাচ্ছে।      

এদিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী,রহমতের বিল,ফারির বিল ও আন্জুমান সীমান্তের ওপারে চলছে ব্যাপক গোলাগুলি।বিকট শব্দে ঘুমাতে পারেনি অনেকেই। উখিয়ার বালুখালী গ্রামের মিজান বলেন রাতভর গোলাগুলির শব্দ শুনেছি।এখনো চলছে।

এ ব্যাপারে ঘুমধুমইউনিয়নের ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা