ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সময় বাড়লো হজ নিবন্ধনের

চতুর্থবারের মতো বাড়ল হজ নিবন্ধনের সময়। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর আর কোনোভাবেই হজ নিবন্ধনের
  • আপলোড সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১:৫ সময়
  • আপডেট সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১:৫ সময়
সময় বাড়লো হজ নিবন্ধনের ছবি: সংগৃহীত
চতুর্থবারের মতো বাড়ল হজ নিবন্ধনের সময়। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর আর কোনোভাবেই হজ নিবন্ধনের সময় বাড়ানো হবে না। এসময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পন্ন অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। প্রাক নিবন্ধনকৃতদের ২৯ ফেব্রুয়ারি মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে।
গত ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছিল ধর্ম মন্ত্রণালয়। বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।

এর আগে দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়েও চলতি মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে হজযাত্রীদের সাড়া মেলেনি।
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এখনও অনেক আসন ফাঁকা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস