ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

শিক্ষা কারিকুলামে নৈতিকতা বিরোধী বিষয় প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

শিক্ষা কারিকুলাম থেকে নৈতিকতা বিরোধী বিষয় প্রত্যাহার দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের
  • আপলোড সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:০ সময়
  • আপডেট সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:০ সময়
শিক্ষা কারিকুলামে নৈতিকতা বিরোধী বিষয় প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ছবি : সংগৃহীত
শিক্ষা কারিকুলাম থেকে নৈতিকতা বিরোধী বিষয় প্রত্যাহার দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নগরীর সর্বস্তরের ইমাম ওলামা মাসায়েখের উদ্যোগে নগরীর সাহেব বাজার বড় মসজিদ থেকে শুরু মিছিলটি নগরীর মনি চত্বর হয়ে পুনরায় সাহেব বাজার জিরোপয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।

এসময় রাজশাহী মহানগর ইমাম সমিতির সভাপতি অধ্যাপক মাওলানা মাহমুদ মোস্তফা আল মারুফ, ইমাম-ওলামা মাসায়েখ রাজশাহী মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সোহেল, কোষাধ্যক্ষ ডাঃ কুদ্দুসুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুল করিম ও মাওলানা জামিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষা কারিকুলামে বেশকিছু বিতর্কিত ও অনৈতিক বিষয় সংযোাজত হয়েছে। বর্তমান শিক্ষা কারিকুলামের নামে বই-পুস্তকে অবৈধ শিক্ষা নীতি বাংলাদেশে চলবে না। ৯৫% মুসলমানের দেশে শিক্ষা নীতি নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। শরীফ থেকে শরিফা ট্রাস্টজেন্ডার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোনো ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না।

মাদ্রাসার বই-পুস্তকে ঢাক-ঢোল, তবলার ছবি অনতিবিলম্বে সরাতে হবে। আজ গোটা জাতির মুখে তালা দেওয়া হয়েছে। একদিন এই তালা বিস্ফোরিত হবে। এই বিভান্তিকর বিতর্কিত শিক্ষানীতি বন্ধ করা হবে।

যুগে যুগে বিধর্মীরা শিক্ষার ওপর, হস্তক্ষেপ করে গোটা জাতিকে ধ্বংস করেছিল। এই ষড়যন্ত্র আজ বাংলাদেশে চলছে। গোটা জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এই অবৈধ শিক্ষা নীতির সিলেবাস বন্ধ করতে হবে এবং শিক্ষা কারিকুলামের যত রকমের অশালিন বই পুস্তক আছে অতি দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রীর কাছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প