ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বিশ্ব ইজতেমা শুরুর আগেই আসার পথে ২ মুসল্লির মৃত্যু

আগামীকাল ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আসছেন মুসল্লিরা।
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৪৭ সময়
বিশ্ব ইজতেমা শুরুর আগেই আসার পথে ২ মুসল্লির মৃত্যু ছবি : সংগৃহীত
আগামীকাল ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আসছেন মুসল্লিরা। তবে এরই মাঝে ঘটে গেলো দুর্ঘটনা। টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ও রাতে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া এক মুসল্লির নাম মো. জামান (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌহরদিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়।

তার সঙ্গী অন্য মুসল্লি জনি জানান, মাগরিবের নামাজ আদায়ের পর খেদমতের (রান্নার) কাজ করছিলেন জামান। কিছুসময় পর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে থাকা মুসল্লিরা দ্রুত হাসপাতালে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসনিম জানান, মৃত অবস্থায় ওই মুসল্লিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসার পথে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) রাত আড়াইটায় অসুস্থ অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মরদেহের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ৪ ফেব্রুয়ারি। এছাড়া ইজতেমার দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং তা শেষ হবে আগামী ১১ ফেব্রুয়ারি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস