ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

মেয়েকে বাঁচাতে গিয়ে দুই নারীর হাতে খুন হলেন বাবা

সন্তানদের মানুষ করতে কত আত্মত্যাগই না করেন বাবা’রা। এবার তারই এক নজির গড়লেন আমজাদ হোসেন। মেয়েকে বাঁচাতে গিয়ে
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৪৩ সময়
মেয়েকে বাঁচাতে গিয়ে দুই নারীর হাতে খুন হলেন বাবা ছবি : সংগৃহীত
সন্তানদের মানুষ করতে কত আত্মত্যাগই না করেন বাবা’রা। এবার তারই এক নজির গড়লেন আমজাদ হোসেন। মেয়েকে বাঁচাতে গিয়ে খুন হলেন তিনি। ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলীতে। প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আমজাদ ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

গতকাল বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বাড়ির উঠানে বেঁধে রাখা ভেড়ার পালের দড়ি খুলে দেওয়া নিয়ে দ্বন্দ্বে উপজেলার লাঠিমারা গ্রামে এই ঘটনা ঘটে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রায় ১৫ দিন আগে লাঠিমারা গ্রামে ববিতা বেগমের বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখা ভেড়ার পালের বাঁধন অজ্ঞাত কেউ খুলে দেয়। কয়েক ঘণ্টা পর পালে থাকা ৮টি ভেড়া তিনি খুঁজেও পান। তিনি নিহত আমজাদের মেয়ে ফাতেমাকে দড়ির বাঁধন খুলে দেওয়ার জন্য সন্দেহ করেন ও উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। বুধবার বিকেলে আবারও ভেড়ার পালের দড়ি খুলে দেওয়ার জের ধরে ববিতা তার বান্ধবী চামেলিকে নিয়ে ফাতেমাকে মারপিট শুরু করেন। মেয়েকে উদ্ধার করতে গেলে আমজাদকেও লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। পরে গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই নারীর লাঠির আঘাতে আমজাদের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী