ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে ছাপা বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে এটি বিবৃতি নয় বরং বিজ্ঞাপন। এর আগেও এমন ছাপা হয়েছে। ড. ইউনূসের প্রতি সম্মান রেখে বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। তার বিরুদ্ধে সরকার নয় বরং শ্রমিকরা মামলা করেছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দেশদুটির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নর্থ মেসিডোনিয়া ও হাঙ্গেরির দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
আজই তারা (১৪ দেশের কূটনীতিকরা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
রোববার ২৮ জানুয়ারি ৬ দিনের সফরে ঢাকায় আসেন ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূত। মূলত ভারতে নিযুক্ত এসব দেশের দূতাবাসের কর্মকর্তারা এ সফরে এসেছেন। সফর শেষে ২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তারা।
দেশগুলো হলো- ভারত, কম্বোডিয়া, হাঙ্গেরি, গাম্বিয়া, চেক রিপাবলিক, জ্যামাইকা, লুক্সেমবার্গ, বতসোয়ানা, মঙ্গোলিয়া, পেরু, স্লোভানিয়া, উরুগুয়ে, ভেনেজুয়েলা, নর্থ মেসিডোনিয়া।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন