ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়াচ্ছে তুরস্ক বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহারের উদ্বেগকে আমলে নেওয়া হবে জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের দুই তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের ইমরান-বুশরাকে একাকী বন্দিত্বে না রাখার নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন

ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে ছাপা বিবৃতি নয় বিজ্ঞাপন : পররাষ্ট্রমন্ত্রী

ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে ছাপা বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে এটি বিবৃতি নয় বরং বিজ্ঞাপন। এর আগেও
  • আপলোড সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪৪ সময়
  • আপডেট সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪৪ সময়
ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে ছাপা বিবৃতি নয় বিজ্ঞাপন : পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে ছাপা বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে এটি বিবৃতি নয় বরং বিজ্ঞাপন। এর আগেও এমন ছাপা হয়েছে। ড. ইউনূসের প্রতি সম্মান রেখে বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। তার বিরুদ্ধে সরকার নয় বরং শ্রমিকরা মামলা করেছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দেশদুটির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নর্থ মেসিডোনিয়া ও হাঙ্গেরির দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

আজই তারা  (১৪ দেশের কূটনীতিকরা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রোববার ২৮ জানুয়ারি ৬ দিনের সফরে ঢাকায় আসেন ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূত। মূলত ভারতে নিযুক্ত এসব দেশের দূতাবাসের কর্মকর্তারা এ সফরে এসেছেন। সফর শেষে ২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তারা।

দেশগুলো হলো- ভারত, কম্বোডিয়া, হাঙ্গেরি, গাম্বিয়া, চেক রিপাবলিক, জ্যামাইকা, লুক্সেমবার্গ, বতসোয়ানা, মঙ্গোলিয়া, পেরু, স্লোভানিয়া, উরুগুয়ে, ভেনেজুয়েলা, নর্থ মেসিডোনিয়া।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!