ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন ভোট চলাকালে মস্কোয় ইউক্রেনের হামলা, তবুও পুতিনের দলের বড় জয় নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

ভারতে আড়াই বছর সাজাশেষে দেশে ফিরল ২ বাংলাদেশি যুবক

দীর্ঘ আড়াই বছর সাজা ভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দুই বাংলাদেশি যুবক। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল
  • আপলোড সময় : ২৯ জানুয়ারী ২০২৪, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২৯ জানুয়ারী ২০২৪, সকাল ৯:১১ সময়
ভারতে আড়াই বছর সাজাশেষে দেশে ফিরল ২ বাংলাদেশি যুবক ছবি : সংগৃহীত
দীর্ঘ আড়াই বছর সাজা ভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দুই বাংলাদেশি যুবক। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা দুই যুবক হলো, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কামাল হোসেন (২৬) ও ঢাকার শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকার হামিদ ফরাজির ছেলে সুলতান ফরাজি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, দেশে ফেরত আসা এ দুই বাংলাদেশি আড়াই বছর আগে অবৈধ সীমান্ত পথে ভারতে যান। সেখানে কলকাতার রেলস্টেশন এলাকায় অবৈধভাবে ঘোরাঘুরির এক পর্যায় পুলিশের হাতে আটক হন তারা।

সেখান থেকে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে কলকাতার লিলুয়া নামের একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘রিপেট্রিয়েশন’ এর মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

তিনি আরও জানান, দুই বাংলাদেশি যুবককে পোর্ট থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেয়া হবে বলে জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক