ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: এইচআরডব্লিউর প্রতিবেদন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ অর্থাভাবে হয়নি উচ্চশিক্ষা, কৃষক হয়ে উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় ধান দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

আসুন, আমরা সবাই মিলে ইতিহাস গড়ি: মাহি

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের জন্য বড় এক সুখবর নিয়ে এলেন সামিরা খান মাহি। চূড়ান্ত ফল ঘোষণার আগেই দর্শক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৪ সময়
আসুন, আমরা সবাই মিলে ইতিহাস গড়ি: মাহি

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের জন্য বড় এক সুখবর নিয়ে এলেন সামিরা খান মাহি। চূড়ান্ত ফল ঘোষণার আগেই দর্শক ভোটে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষে থাকার দাবি করেছেন বাংলাদেশের এই মডেল ও অভিনেত্রী। এখন সেই অবস্থান ধরে রাখতে পারলেই সেরা ৩০-এ সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে তার।


বুধবার ২৫ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরের দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বের ফল প্রকাশের আগেই নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সুখবরটি জানান সামিরা খান মাহি। তিনি জানান, দর্শক ভোটে অন্যদের পেছনে ফেলে তিনি এখন শীর্ষে রয়েছেন।


এক পোস্টে মাহি জানান, বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় তিনি অভিভূত। একই সঙ্গে তিনি সবাইকে ভোট চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তার বার্তা ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত কোনোভাবেই থেমে যাওয়া যাবে না, কারণ প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। মাহি আরও বলেন, এই অর্জন শুধু তার একার নয়, বরং বাংলাদেশের সবার। দেশবাসীকে সঙ্গে নিয়ে ইতিহাস গড়ার প্রত্যাশাও জানান তিনি। পোস্টের শেষে বাংলাদেশের জন্য নিজের আবেগ ও আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।


তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভোটের শেষ এক ঘণ্টায় পরিস্থিতি বদলে যেতে পারে। কারণ ১১৬ জন প্রতিযোগীর মধ্য থেকে দর্শক ভোটে শীর্ষে থাকা একজন সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেবেন। তাই মাহি শেষ পর্যন্ত শীর্ষ অবস্থান ধরে রাখতে পেরেছেন কি না, তা জানা যাবে চূড়ান্ত ফল ঘোষণার পর। এর আগে গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের প্রিলিমিনারি পর্ব। সেখানে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই পর্বেই অংশ নেন প্রতিযোগীরা।


এই দুই পর্বে সামিরা খান মাহির পোশাক, উপস্থাপনা এবং হাঁটার ধরন প্রশংসা কুড়িয়েছে। ফলে গ্র্যান্ড ফিনালের আগে বাংলাদেশের এই প্রতিনিধিকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও বেড়ে যায়। এখন সবার নজর চূড়ান্ত ফলের দিকে। দর্শক ভোটে মাহি সত্যিই শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন কি না এবং বাংলাদেশের হয়ে তিনি সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেন কি না—সেই উত্তর মিলবে গ্র্যান্ড ফিনালের ফল ঘোষণার পর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান