ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ১০৮ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৭ জন বাংলাদেশীসহ ১০৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) ভোর রাতে পাসার
  • আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৪ সময়
মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ১০৮ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৭ জন বাংলাদেশীসহ ১০৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) ভোর রাতে পাসার হারিয়ান সেলেয়াং ( কাঁচা বাজার)-এ কর্তৃপক্ষের অভিযানটি পরিচালনা করে পুলিশ।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান, দাতুক আল্লাউদিন আব্দুল মজিদ জানান,  রয়্যাল মালয়েশিয়ান পুলিশের (পিডিআরএম) অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাবলিক অর্ডার ডিপার্টমেন্ট (জেকেডিএনকেএ) দ্বারা চালু করা বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। যার নাম দেওয়া হয় অপ টারিং ২।

এ অভিযানে  ইমিগ্রেশন বিভাগ এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) সহায়তায় ৪৬৫  জন কর্মকর্তার সম্মনয়ে ভোর তিনটায় অভিযান শুরু হয়।  

এ সময়  আশেপাশে থাকা মোট ২১৩ জন বিদেশীকে তাদের কাগজ পত্র  চেক করা হয়।

বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ ১০৪ জন পুরুষ এবং চারজন মহিলাকে  অবৈধ ভাবে বসবাসের জন্য গ্রেপ্তার করেছে, যার মধ্যে ৫২ জন ইন্দোনেশিয়ান, ৩৫ জন মিয়ানমারের নাগরিক, ১২ জন ভারতীয়, ৭ জন বাংলাদেশী এবং একজন পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছে।

এ সময় পুলিশ প্রাধান আলাউদিন বলেন, অভিযানের লক্ষ্য ছিল সেলেয়াং ডেইলি মার্কেটের আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধের বিরুদ্ধে লড়াই করা, বিশেষ করে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা।

এছাড়াও,  অভিযানটি এলাকায় যেকোন অস্বাস্থ্যকর কর্মকাণ্ড নির্মূল করার দিকেও নজর দিয়েছেন তারা।

তিনি জনসাধারণকে সন্দেহজনক কার্যকলাপ বা তাদের নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কিত তথ্য পুলিশকে দেওয়ার জন্য স্বাগত জানান।

বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা এবং ওভারস্টেয় করার জন্য সকল গ্রেপ্তারকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯এর ধারা ৬ (১)(সি) এবং ১৫(১)(সি) অনুযায়ী তদন্তের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে৷

আল্লাউদ্দীন আশ্বস্ত করেন, তার দল সময়ে সময়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম

দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম