ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদেশে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার, চীনা কর্মকর্তা ‘মা’র মৃত্যুদণ্ড আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার বিএনপিতে ফেরার গুঞ্জন, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট হাই তুললে চোখে পানি আসে কেন, একজনের হাই অন্যজনের মধ্যে ছড়ায় কীভাবে চাঁদে আলু চাষে সাফল্য মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষ সংশোধিত প্রস্তাব দেবে বিজেপিতে যোগ দিলেন চাহাল, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

বিদেশে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার, চীনা কর্মকর্তা ‘মা’র মৃত্যুদণ্ড

বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে নিজ দেশের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। অভিযোগ অনুযায়ী,
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:০ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:০ সময়
বিদেশে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার, চীনা কর্মকর্তা ‘মা’র মৃত্যুদণ্ড

বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে নিজ দেশের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। অভিযোগ অনুযায়ী, বিদেশে দায়িত্ব পালন করতে গিয়ে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হন ওই কর্মকর্তা। পরে দেশে ফিরে শতাধিক গোয়েন্দা প্রতিবেদন সরবরাহ করেন তিনি। বিনিময়ে পেয়েছেন ১০ লাখ ইউয়ানেরও বেশি অর্থ।


সোমবার ২৩ নভেম্বর চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ওই কর্মকর্তার পুরো পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু ‘মা’ পদবি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিদেশে কর্মরত অবস্থায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নিজেদের পক্ষে কাজ করতে রাজি করান। এরপর দেশে ফিরে ওই সংস্থার নির্দেশনায় গোপন তথ্য সরবরাহ শুরু করেন তিনি।


চীনা কর্তৃপক্ষের দাবি, ওই কর্মকর্তা শতাধিক গোয়েন্দা প্রতিবেদন বিদেশি সংস্থাটির কাছে পাঠিয়েছেন। এর মধ্যে ৩৫টি তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তথ্য সরবরাহের বিনিময়ে তিনি পেয়েছেন ১০ লাখ ইউয়ানের বেশি অর্থ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট অ্যাকাউন্টটির তথ্য অনুযায়ী, একটি আদালত ওই কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁর ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।


তবে এ ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো অজানা। ওই কর্মকর্তা চীনের কোন সরকারি দপ্তরে কর্মরত ছিলেন, কোন দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন, কিংবা তাঁকে কবে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছে—এসব কিছুই প্রকাশ করা হয়নি। এমনকি তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি। এদিকে রয়টার্স জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সূত্রের দেওয়া এসব তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।


সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার ঝুঁকি নিয়ে সরকারি কর্মকর্তা ও সামরিক সদস্যদের সতর্ক করতে প্রচার বাড়িয়েছে চীন। অর্থের প্রলোভন, ব্যক্তিগত সম্পর্ক কিংবা ভয়ভীতি দেখিয়ে কীভাবে গোপন তথ্য সংগ্রহ করা হতে পারে, সে বিষয়েও সতর্ক করছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। তবে এই মৃত্যুদণ্ডের ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকছে—কোন দেশের গোয়েন্দা সংস্থার কাছে চীনের এত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য পাচার করেছিলেন ওই কর্মকর্তা? এ বিষয়ে এখনো কিছু জানায়নি বেইজিং।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার