ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

কলম্বিয়াকে হারিয়ে শীর্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২৩

শুরু হয়ে গেছে প্রাক-অলিম্পিক। 'এ' গ্রুপের খেলায় কলম্বিয়া অনূর্ধ্ব-২৩ দলকে সহজেই হারিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:১৭ সময়
কলম্বিয়াকে হারিয়ে শীর্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ ছবি : সংগৃহীত
শুরু হয়ে গেছে প্রাক-অলিম্পিক। 'এ' গ্রুপের খেলায় কলম্বিয়া অনূর্ধ্ব-২৩ দলকে সহজেই হারিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।

শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৬টায় ভেনেজুয়েলার কারাকাসে ব্রিগিদো ইরিয়ারতে জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। যেখানে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট। শুরুতে এন্দ্রিকের গোলে লিড নেয় ব্রাজিল। এরপর ম্যাচে ফিরতে মরিয়া কলম্বিয়া কাউন্টার অ্যাটাক করলেও ব্রাজিলের শক্তিশালী রক্ষণের কাছে পাত্তা পায়নি। ফলে ১-০ গোলে লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলেছে ব্রাজিল। তবে এই অর্ধেও একবার কলম্বিয়ার জালে বল পাঠিয়েছে সেলেসাওরা। তাতে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে চূড়ান্ত বাছাই খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল।

দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। গ্রুপ এ-তে বাকি চার দলের মধ্যে দুইয়ে ইকুয়েডর, তিনে ভেনেজুয়েলা, এরপর কলম্বিয়া ও বলিভিয়া।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস