ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষক কিংবা শিক্ষার্থী। শুধু ব্যবহারই নয়, মোবাইল ফোন
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষক কিংবা শিক্ষার্থী। শুধু ব্যবহারই নয়, মোবাইল ফোন সঙ্গে নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সাইবার হয়রানি প্রতিরোধের লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।


বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী—কেউই মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না। শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ।


শিক্ষামন্ত্রী আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং বা অনলাইন হয়রানি প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।


কোনো কোনো দেশ এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা তৈরি করে তা বাস্তবায়নও করছে। এখন দেখার বিষয়, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জারি করা এই নির্দেশনা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং শ্রেণিকক্ষে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হলে শিক্ষার্থীদের পড়াশোনায় কতটা ইতিবাচক পরিবর্তন আসে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ