মন্ত্রী হওয়ার পরে নিজ এলাকায় সফরে এসে এবার থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন তার পক্ষে কেউ কোনো ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দপ্তরে যাবে না। একই সঙ্গে তিনি আরও বলেন, সাধারণ মানুষ কেউ যেন থানায় গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন।
এ ছাড়া মানুষ যাতে তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত না হন সে বিষয়ে খেয়াল রাখতে নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সবাই উপস্থিত অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি একই কথা বলেন।
এ সময় মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাগত জানান কর্মকর্তারা।
সভায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনিক, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শেখ সাদীসহ দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন