ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লন্ডনে আওয়ামী লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার ইরানকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স পাকিস্তান-ভারত ফুটবল যুদ্ধ, সাফ ফাইনালের বাঁশি মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

লন্ডনে আওয়ামী লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের

লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫১ সময়
লন্ডনে আওয়ামী লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের

লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।


মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং ১১ দলীয় ঐক্যের নেতারা অংশ নিয়েছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। কিন্তু অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান নাহিদ।


তিনি আরও বলেন, হামলার সময় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তারা সরাসরি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। ফলে প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের মাধ্যমে ঘটনাটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, অতীতের রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও ভিন্নমত দমনে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। এতে প্রবাসীদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।


তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো দেশে মতপ্রকাশ, রাজনৈতিক আশ্রয় ও সমাবেশের স্বাধীনতাকে সহিংসতা কিংবা ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশটির গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি