ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লন্ডনে আওয়ামী লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার ইরানকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স পাকিস্তান-ভারত ফুটবল যুদ্ধ, সাফ ফাইনালের বাঁশি মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

ইরানকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
ইরানকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক উপস্থিতি বাড়লেও ইরানের সঙ্গে এই সংঘাতকে দীর্ঘস্থায়ী বা অনির্দিষ্টকালের যুদ্ধে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইরান পরিস্থিতি এবং ওয়াশিংটনের পরবর্তী সামরিক পরিকল্পনা।


মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র কোনো অনন্ত যুদ্ধে জড়াতে চায় না। বরং দীর্ঘমেয়াদি সংঘাতের পথে না গিয়ে নির্ধারিত লক্ষ্য অর্জন করবে ট্রাম্প প্রশাসন। ভ্যান্সের দাবি, যুক্তরাষ্ট্র গত ৪৭ বছর ধরেই ইরানের মোকাবিলা করছে। গত সাত মাস ধরেও কোনো না কোনোভাবে এই সংঘাতের সঙ্গে জড়িত রয়েছে ওয়াশিংটন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য নিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন ট্রাম্প।


তবে ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রশাসনের বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। একদিকে ট্রাম্প সরাসরি যুদ্ধের কথা বলছেন, অন্যদিকে ভ্যান্স একে যুদ্ধ বলতে নারাজ। এমনকি সংঘাতের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়টিও এড়িয়ে গেছেন তিনি। এদিকে সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের পর ইরান সংঘাত নিয়ে ভ্যান্স প্রকাশ্যে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য প্রকাশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই।


এমন পরিস্থিতিতে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে সোমবার, ১৬ নভেম্বর, তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানের সঙ্গে সংঘাতের পরবর্তী পদক্ষেপের সম্ভাবনা খোলা রাখতেই এই সামরিক প্রস্তুতি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অন্যদিকে চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবহর ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধও বজায় রেখেছে। সব মিলিয়ে একদিকে যুদ্ধ দীর্ঘায়িত না করার ঘোষণা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি—যুক্তরাষ্ট্রের এই দুইমুখী অবস্থান ইরান পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি