ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লন্ডনে আওয়ামী লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার ইরানকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স পাকিস্তান-ভারত ফুটবল যুদ্ধ, সাফ ফাইনালের বাঁশি মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

মওলানা আবদুল হামিদ খান ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের ইতিহাসে ছিলেন
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়
মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

মওলানা আবদুল হামিদ খান ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের ইতিহাসে ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে তিনি জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের হৃদয়ে। এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে ভাসানী কৃষক, শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আপসহীন সংগ্রামী জীবন এবং সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে মওলানা ভাসানীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।


১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পরবর্তী সময়ে ১৯৫৭ সালের ২৫ জুলাই প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে ভাসানী প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা তুলে ধরেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।


স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। বিশেষ করে ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দেশের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, ন্যায়বিচার, সাম্য এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর জীবনাদর্শ আজও অনুপ্রেরণার উৎস। তাঁর দেশপ্রেম ও সংগ্রামী চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস জোগাবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি