ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেয়াদ শেষের আগে আরেক দেশে সামরিক অভিযান চালাতে চান ট্রাম্প পর্যটন মৌসুমে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ পর্যটক গেলেন সেন্ট মার্টিন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস নারায়ণগঞ্জে জামায়াতের ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

নারায়ণগঞ্জে জামায়াতের ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪০ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪০ সময়
নারায়ণগঞ্জে জামায়াতের ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটির জেলা শাখা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়। দলটির দাবি, বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজারে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিবৃতিতে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের গ্রেফতারের আহ্বান জানান।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জেলা জামায়াতের সেক্রেটারি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সন্ত্রাস ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে দেশ পরিচালনা করেছে। এসব কর্মকাণ্ডের কারণে দলটির নেত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে তাঁর দাবি, শেখ হাসিনা দেশত্যাগ করলেও তাঁর অনুসারীদের একটি অংশ আবারও সহিংসতা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বিবৃতিতে আরও বলা হয়, রাতের আঁধারে গোপনে হামলা চালিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠী জনগণের আন্দোলনের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে পুনরায় আধিপত্যবাদের অধীনে নিয়ে যেতে পারবে না। ক্ষমতাসীনদের প্রশ্রয় এবং প্রশাসনের নীরবতার কারণেই হামলাকারীরা এমন সাহস পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিবৃতির শেষাংশে মুহাম্মদ হাফিজুর রহমান প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা