ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেয়াদ শেষের আগে আরেক দেশে সামরিক অভিযান চালাতে চান ট্রাম্প পর্যটন মৌসুমে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ পর্যটক গেলেন সেন্ট মার্টিন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস নারায়ণগঞ্জে জামায়াতের ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ

সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, চার্জার গার্ড ও
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৬ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৬ সময়
সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ
সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, চার্জার গার্ড ও মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেকপোস্ট, হিজলদী, মাদরা ও পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকাল চেকপোস্টের একটি বিশেষ দল সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। অন্যদিকে, হিজলদী বিওপির অভিযানে কলারোয়া উপজেলার বড়ালি এলাকা থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের চার্জার গার্ড জব্দ করে মাদরা বিওপির বিশেষ দল।

এ ছাড়া পদ্মশাখরা বিওপির একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বৈচুনা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদক তৈরির উপকরণ ‘জে এনডি মার্টিনি ড্রাগ’-এর পাঁচটি বোতল উদ্ধার করে। প্রতিটি বোতলে ২০০ মিলিলিটার করে তরল ছিল। সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা ভারতীয় পণ্যগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী সময়ে জনসম্মুখে ধ্বংস করার উদ্দেশ্যে সেগুলো বিজিবির স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা