ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হারাম উপার্জনের অর্থ দান-সদকা করলে কি সওয়াব পাওয়া যায়? জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মঞ্চ হোক জাতিসংঘ মুন্সিগঞ্জে যুবদলের সমাবেশের পাশে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর ফাঁকে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:১২ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:১২ সময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর ফাঁকে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে বাংলাদেশের অবকাঠামো ও শিল্প খাতে চীনের বিনিয়োগ বাড়ানো এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়। এ ছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তাঁরা। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে কপ-৩১ সম্মেলন প্রাঙ্গণে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ এবং পরিবেশবান্ধব বহুমুখী পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।


এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকেরা তাঁকে স্বাগত জানান। উদ্বোধনী অধিবেশন শুরুর আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও হয়। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম