ঢাকা | |
সংবাদ শিরোনাম :

শীত ও ঠান্ডা নিয়ে ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

চলতি মাসের শুরু থেকেই ঘন কুয়াশা আর হাড় কাপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সঙ্গে কয়েক জেলায়
  • আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৪, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২২ জানুয়ারী ২০২৪, সকাল ৯:৫১ সময়
শীত ও ঠান্ডা নিয়ে ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ছবি : সংগৃহীত
চলতি মাসের শুরু থেকেই ঘন কুয়াশা আর হাড় কাপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সঙ্গে কয়েক জেলায় বৃষ্টির দেখা মেলে। তবে, গত দু'দিন কুয়াশার ঘনত্ব কমে আসার পাশাপাশি সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কম ছিল। এতে কিছুটা স্বস্তি মিললেও ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যার পর থেকে কুয়াশার দাপট এবং ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়াচ্ছে। গত দুই দিন দেশের অধিকাংশ জায়গায় ভোরে ও রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। এরমধ্যে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অন্তত ১১টি জেলার তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুঁড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে তা আরও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, চলতি মাসের বাকি সময়ে দেশের কোনো না কোনো এলাকায় শৈত্যপ্রবাহ থাকবে। হয়তো কোনো অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দেবে, আবার কোনো অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ সরে যাবে-এভাবেই চলবে।

সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁসহ বেশ কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে