ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এশিয়ার এলএনজি বাজারে বড় অংশীদার হতে চায় কানাডা, বাড়াচ্ছে রপ্তানি সক্ষমতা গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে পড়ে থাকা দুটি বাসে আগুন মাতারবাড়ী বন্দর ঘিরে কানেক্টিভিটি বিতর্ক, জাতীয় স্বার্থ ও সার্বভৌম নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৬ সময়
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ তাদের প্রাথমিক বেতন প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন করবে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।


এর আগে গত বুধবার (৪ নভেম্বর) একই কার্যালয়ে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভা শেষে জানানো হয়, তৈরি পোশাকশিল্পের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। আর বর্ধিত বেতন শ্রমিকেরা হাতে পাবেন জানুয়ারি থেকে। এদিকে, মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর সাভার, আশুলিয়া ও গাজীপুরের পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ কিছুটা কমেছে। তবে রোববার (৮ নভেম্বর) এসব এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে।


উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার সপ্তম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। আর শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে।


এ ছাড়া শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। দ্বিতীয় বৈঠকে দুই পক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপনের মধ্য দিয়ে নতুন বেতন কাঠামো নির্ধারণের আলোচনা আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী