ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এশিয়ার এলএনজি বাজারে বড় অংশীদার হতে চায় কানাডা, বাড়াচ্ছে রপ্তানি সক্ষমতা গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে পড়ে থাকা দুটি বাসে আগুন মাতারবাড়ী বন্দর ঘিরে কানেক্টিভিটি বিতর্ক, জাতীয় স্বার্থ ও সার্বভৌম নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৩ সময়
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারীর যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ তৈরি হলে তাঁর ভিসার আবেদন বাতিল হতে পারে।


দূতাবাস আরও জানিয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম ও শর্ত যথাযথভাবে মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা সন্তুষ্ট বা আশ্বস্ত না হলে ভিসার আবেদন প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিতে পারেন।


এ ক্ষেত্রে ভিসা পাওয়ার পর সেটি নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই ভিসার জন্য আবেদন করার সময় ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য স্পষ্টভাবে উপস্থাপন এবং ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী