ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এশিয়ার এলএনজি বাজারে বড় অংশীদার হতে চায় কানাডা, বাড়াচ্ছে রপ্তানি সক্ষমতা গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে পড়ে থাকা দুটি বাসে আগুন মাতারবাড়ী বন্দর ঘিরে কানেক্টিভিটি বিতর্ক, জাতীয় স্বার্থ ও সার্বভৌম নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় কারাগারে থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিনযাপনে এসেছে বড় পরিবর্তন। বন্দী অবস্থায়
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময়
কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় কারাগারে থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিনযাপনে এসেছে বড় পরিবর্তন। বন্দী অবস্থায় অবসর সময়ের বড় অংশ তিনি ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়েই কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গেও সাক্ষাৎ করছেন তিনি। রোববার ৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মাদুরোর কারাগারের পরিস্থিতি সম্পর্কে অবগত ছয়জন ব্যক্তির বরাতে জানা গেছে, বন্দী অবস্থায় তিনি বাইবেল ও কোরআনসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক বই পড়ছেন।


দীর্ঘদিন ধরেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ রয়েছে মাদুরোর। কারাগারে তিনি একজন পাদ্রী এবং একজন ইহুদি ধর্মীয় নেতার সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। মাদুরো প্রকাশ্যে দাবি করেছেন, তার পারিবারিক ঐতিহ্যের সঙ্গে ইহুদি ধর্মের সম্পর্ক রয়েছে। তার দাবি অনুযায়ী, এই ঐতিহ্য গত শতকে ডাচ অ্যান্টিলিস অঞ্চল থেকে ভেনেজুয়েলায় আসে। তবে তার ঘনিষ্ঠজনদের দাবি, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি মাদুরোর বিশেষ কোনো আগ্রহ দেখা যায়নি।


ক্ষমতায় থাকার সময় মাদুরো নিজেকে ক্যাথলিক ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দিতেন। একই সঙ্গে একজন সামাজিক ভাবধারার ধর্মীয় নেতার সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল। স্ত্রী সিলিয়া ফ্লোরেস ও উত্তরসূরি ডেলসি রদ্রিগেজের সঙ্গে তিনি ভারতীয় আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন বলেও জানা যায়। এ ছাড়া ইভানজেলিক্যাল খ্রিস্টানদের সমর্থন পাওয়ার চেষ্টাও করেছিলেন তিনি।


বর্তমানে ৬৩ বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ কোকেন পাচারে সহায়তার অভিযোগও রয়েছে। আগামী বছর তার বিচার শুরু হওয়ার কথা। চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। আদালতে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন।


কারাগারে থাকার সময় মাদুরোর ওজনও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানা গেছে। কারাগারের নিম্নমানের খাবারের কারণে ওজন কমার বিষয়টি আরও দ্রুত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে খাবার নিয়ে তিনি অভিযোগও করেছেন। অন্যদিকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থাও বেশ নাজুক বলে জানা গেছে। গ্রেপ্তারের সময় তিনি জরায়ুর অস্ত্রোপচারের পর সুস্থ হচ্ছিলেন। পরে বুকের ব্যথার জন্য ওষুধ নিতে হয়েছে, দুটি দাঁত হারিয়েছেন এবং ২৫ পাউন্ডের বেশি ওজন কমেছে।


আদালতের নথি অনুযায়ী, ফ্লোরেসকে তিন মাস নির্জন কারাবাসে রাখা হয়েছিল। পরে সাধারণ বন্দীদের সঙ্গে রাখার পর অন্য বন্দীদের সংঘর্ষ থামাতে ব্যবহৃত রাসায়নিক স্প্রের সংস্পর্শেও তিনি ক্ষতিগ্রস্ত হন। তার আইনজীবীরা ধারণা করছেন, জুলাই মাসে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চাইলেও আদালত তা প্রত্যাখ্যান করেছে। এদিকে মাদুরোর কারাগারজীবনে ধর্মীয় গ্রন্থ পাঠ ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ক্ষমতায় থাকার সময় তার ধর্মীয় পরিচয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা থাকলেও বন্দী জীবনে ধর্মীয় ও দার্শনিক পাঠের দিকে তার এই ঝোঁক বিশেষভাবে নজর কেড়েছে।


সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী