ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

মুক্তিযুদ্ধের পাশাপাশি ৭ নভেম্বরের চেতনাও তুলে ধরতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের চেতনাও তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪২ সময়
মুক্তিযুদ্ধের পাশাপাশি ৭ নভেম্বরের চেতনাও তুলে ধরতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের চেতনাও তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। তিনি বলেছেন, শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস জানালেই হবে না, দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কেও নতুন প্রজন্মকে সঠিক ধারণা দিতে হবে।


শনিবার ৭ নভেম্বর সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের ওমর ফারুক মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, একটি ভূখণ্ড এবং একটি জাতি পেয়েছে। আর জাতীয়তাবাদ, গণতন্ত্র ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা রয়েছে। তাঁর দাবি, একসময় দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, পরে জিয়াউর রহমান তা পুনঃপ্রতিষ্ঠা করেন।


তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে প্রতিটি জেলা ও উপজেলায় রাষ্ট্রীয়ভাবে প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরতে হবে। যেভাবে মুক্তিযুদ্ধের কথা বলা হয়, একইভাবে ৭ নভেম্বরের চেতনা নিয়েও আলোচনা করা প্রয়োজন।


দেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ১৯ দফার মাধ্যমে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রীও দেশকে উন্নত, সমৃদ্ধ, মানবিক, সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান ও জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী