ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। ৫ দশমিক ৭ মাত্রার এই কম্পনে অন্তত ২২ জন আহত
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪২ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪২ সময়
জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। ৫ দশমিক ৭ মাত্রার এই কম্পনে অন্তত ২২ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট। কোথাও ভেঙে পড়েছে জানালার কাচ, আবার কোথাও দোকানের তাক থেকে মেঝেতে ছড়িয়ে পড়েছে বইসহ বিভিন্ন জিনিসপত্র।


স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। জাপানের শিজুওকা প্রশাসনিক অঞ্চলে ছিল এর উৎপত্তিস্থল। প্রতিবেশী আইচি অঞ্চলের হামামাতসু শহরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। এমনকি বিখ্যাত মাউন্ট ফুজি অবস্থিত ইয়ামানাশি অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব পড়ে। তবে এসব এলাকা থেকে দূরে থাকায় রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়নি।


ভূমিকম্পের মাত্রা নিয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা কম্পনটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। মূল ভূমিকম্পের পর ওই অঞ্চলে বেশ কয়েকটি পরবর্তী কম্পনও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর বিভিন্ন টেলিভিশনে প্রচারিত দৃশ্যগুলোতে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের টুকরো। একটি বইয়ের দোকানের তাক থেকে সব বই নিচে পড়ে গেছে। আহতদের বেশিরভাগই কম্পনের সময় দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে সিঁড়িতে আঘাত পেয়েছেন।


এদিকে, নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে দ্রুতগতির শিনকানসেন ট্রেন চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। ট্রেনগুলো তুলনামূলক কম গতিতে চলাচল করছে। রেললাইনে কোনো ফাটল বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভূমিকম্পের পরপরই একাধিক পরবর্তী কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রেল যোগাযোগের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী