ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির এমবাপ্পের দুরন্ত কীর্তিতে ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনাকে ধরে ফেলল রিয়াল ফরেস্টের বিপক্ষে হার, এমন বাজে দিন ৪০ বছরে প্রথমবার দেখল ম্যানইউ যুক্তরাষ্ট্রে ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কোন দল থেকে কারা থাকতে পারেন সকালের ৮টি ফজিলতপূর্ণ জিকির আমলনামায় যোগ করবে নেকি জিগাতলায় এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, চালক আহত সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র সরকারি বেতনকাঠামোর অসংগতি পর্যালোচনায় ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন জেদ্দায় দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ, চারজন একই পরিবারের সদস্য ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রাজধানী সানার উপকণ্ঠে চালানো কয়েক দফা হামলায় প্রাণ
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রাজধানী সানার উপকণ্ঠে চালানো কয়েক দফা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। হামলায় একাধিক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।


হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার ৭ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হামলার বিস্তারিত তুলে ধরেন। আলাসবাহির দাবি, ইয়েমেনের রাজধানী সানার পূর্বাঞ্চলে বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে কয়েক দফায় বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এতে গ্রামের একাধিক বসতবাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় অ্যাম্বুলেন্সকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ধ্বংসস্তূপের নিচে হতাহতদের খোঁজ এবং উদ্ধার কার্যক্রম চলার মধ্যে প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।


এদিকে এ হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে হামলার কারণ এবং এর লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সংঘাত ও সামরিক উত্তেজনা চলমান রয়েছে। নতুন এই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি দেশটির মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী