ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি নির্বাচনে লড়তে চান জাপানের কোজো তাশিমা কক্সবাজারে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো উৎপাদন কমানো বা বন্ধের পরিকল্পনা টেসলার সাইবারট্রাকের মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী এনসিপি থেকে সামান্তার পদত্যাগ, পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের দাফন ফরিদপুরে সম্পন্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫

কক্সবাজারে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো

কক্সবাজারের খরুলিয়া এলাকায় চলন্ত মাইক্রোবাসের পথ আটকে এক ব্যবসায়ীকে গুলি করেছে মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি। শুক্রবার বিকেল ৩টার
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৬ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৬ সময়
কক্সবাজারে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো
কক্সবাজারের খরুলিয়া এলাকায় চলন্ত মাইক্রোবাসের পথ আটকে এক ব্যবসায়ীকে গুলি করেছে মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি। শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হককে (৪৫) গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মাহমুদুল হক জানান, তিনি বাসা থেকে নিজের মাইক্রোবাস নিয়ে রামুর উদ্দেশে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করেন। এরপর তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়া হয়। একপর্যায়ে হামলাকারীরা তাঁর মাথায় গুলি করার চেষ্টা করলেও অস্ত্র থেকে গুলি বের হয়নি। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মাহমুদুলের দাবি, হামলাকারীদের মধ্যে লিংকরোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে তিনি শনাক্ত করতে পেরেছেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল