ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে, রবিবার জানাবেন প্রেসিডেন্ট মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করল ইউএমএনও, গৃহবন্দির পথে সাবেক প্রধানমন্ত্রী শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, চড়া দাম মুরগি-মাছ ও মাংসে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যবসায়ীদের বাড়তি ব্যয় না থাকলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো: মাসুদুজ্জামান উত্তরায় চীনা নাগরিকদের মাসের পর মাস লাইভ ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা ইরানের নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে পুতিনের বৈঠক কুবি শিক্ষার্থীদের তল্লাশি, পুলিশ পরিচয় দেওয়া তিনজনকে ক্যাম্পাসে নিয়ে গেলেন শিক্ষার্থীরা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর আজিমপুর সড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৪ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৪ সময়
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর আজিমপুর সড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, নিজ কার্যালয়ে অবরুদ্ধ অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে মুক্ত করতে বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীদের ক্ষোভের পেছনে রয়েছে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিলের জন্য ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি। এসব বিষয়কে কেন্দ্র করেই তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল