ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে, রবিবার জানাবেন প্রেসিডেন্ট মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করল ইউএমএনও, গৃহবন্দির পথে সাবেক প্রধানমন্ত্রী শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, চড়া দাম মুরগি-মাছ ও মাংসে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যবসায়ীদের বাড়তি ব্যয় না থাকলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো: মাসুদুজ্জামান উত্তরায় চীনা নাগরিকদের মাসের পর মাস লাইভ ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা ইরানের নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে পুতিনের বৈঠক কুবি শিক্ষার্থীদের তল্লাশি, পুলিশ পরিচয় দেওয়া তিনজনকে ক্যাম্পাসে নিয়ে গেলেন শিক্ষার্থীরা

সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে সিরিয়া।
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে সিরিয়া। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতায় নতুন মাত্রা যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরব সফরে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। তাঁদের ওই সাক্ষাতের সময়ই প্রতিরক্ষা সহযোগিতার চুক্তিটি স্বাক্ষরিত হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল দুই নেতার দ্বিতীয় বৈঠক। তবে চুক্তির বিস্তারিত বিষয় এখনো প্রকাশ করা হয়নি। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান সংঘাতে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছিল সিরিয়া।


এ বিষয়ে সে সময় এক সিরীয় কূটনীতিক জানিয়েছিলেন, সামরিক সহযোগিতা কিংবা দক্ষতা বিনিময়ের যেকোনো অনুরোধ আনুষ্ঠানিক কূটনৈতিক পথেই বিবেচনা করা হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক পরিচালনাকারী দ্বিপক্ষীয় চুক্তির কাঠামো অনুসরণ করা হবে। এদিকে, আল-শারার সৌদি সফরে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আরও কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের সরকারের পতনের পর আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রিয়াদ। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারেও সহায়তা দিচ্ছে সৌদি আরব।


সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উন্নয়ন ও জনসেবামূলক খাতের অগ্রগতিতে সহায়তার জন্য সৌদি উন্নয়ন তহবিলের সঙ্গে ছয়টি চুক্তি হয়েছে। এসব চুক্তির আওতায় সিরিয়াকে ৪০ কোটি ৩ লাখ ডলারের বেশি রেয়াতি উন্নয়ন ঋণ দেওয়া হবে। সব মিলিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সহায়তার মাধ্যমে সিরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে সৌদি আরব।


সূত্র: টাইমস অব ইসরায়েল ও রয়টার্স।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল