ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করল ইউএমএনও, গৃহবন্দির পথে সাবেক প্রধানমন্ত্রী শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, চড়া দাম মুরগি-মাছ ও মাংসে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যবসায়ীদের বাড়তি ব্যয় না থাকলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো: মাসুদুজ্জামান উত্তরায় চীনা নাগরিকদের মাসের পর মাস লাইভ ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা ইরানের নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে পুতিনের বৈঠক কুবি শিক্ষার্থীদের তল্লাশি, পুলিশ পরিচয় দেওয়া তিনজনকে ক্যাম্পাসে নিয়ে গেলেন শিক্ষার্থীরা তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মার্কিন নির্বাচনের পর আশার আলো দেখছেন ফিলিস্তিনিরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর নতুন করে আশার আলো দেখছেন অধিকৃত পশ্চিম তীরের কয়েকজন ফিলিস্তিনি। তাঁদের প্রত্যাশা,
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়
মার্কিন নির্বাচনের পর আশার আলো দেখছেন ফিলিস্তিনিরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর নতুন করে আশার আলো দেখছেন অধিকৃত পশ্চিম তীরের কয়েকজন ফিলিস্তিনি। তাঁদের প্রত্যাশা, কংগ্রেসে ক্ষমতার পরিবর্তনের ফলে ফিলিস্তিনের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।


বুধবার (৪ নভেম্বর) আল জাজিরা লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পশ্চিম তীরের রামাল্লার ৭১ বছর বয়সী বাসিন্দা হানি লাহরৌব মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি ছিল ‘আমেরিকা ফার্স্ট’ নয়, বরং ‘ইসরায়েল ফার্স্ট’। তাঁর আশা, মধ্যবর্তী নির্বাচনের পর এই অবস্থানের পরিবর্তন ঘটতে পারে।


অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যু যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব বিস্তারকারী অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। এদিকে, অন্য ফিলিস্তিনিরাও আশা করছেন, নতুন কংগ্রেস ফিলিস্তিনি জনগণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিনিধি সংস্থা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কূটনৈতিক অবস্থান পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।


রামাল্লার ৮০ বছর বয়সী বাসিন্দা সুলেইমান মালি আশা প্রকাশ করেন, পিএলওর কূটনীতিকেরা আবারও যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পাবেন। কারণ, ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কূটনীতিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল এবং ওয়াশিংটনে তাঁদের কার্যালয় বন্ধ করে দিয়েছিল। অ্যাসোসিয়েটেড প্রেসকে মালি বলেন, ফিলিস্তিনিরা এমন একটি জাতি, যারা বেঁচে থাকতে চায়।


অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেস ভোটার জরিপে দেখা গেছে, প্রতিনিধি পরিষদ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করা প্রতি ১০ জন ভোটারের মধ্যে প্রায় সাতজন মনে করেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ফিলিস্তিনিদের প্রত্যাশা, নির্বাচনের পর মার্কিন কংগ্রেসের নতুন রাজনৈতিক বাস্তবতা তাঁদের অধিকার ও কূটনৈতিক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের সুযোগ তৈরি করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল