উচ্চ রক্তচাপ বা হাইপ্রেশার নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতের খাবারে কিছু নির্দিষ্ট খাবার কম খাওয়া বা এড়িয়ে চলা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। জেনে নিন এমন তিন ধরনের খাবার সম্পর্কে।
১. অতিরিক্ত লবণযুক্ত খাবার
লবণে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়াতে ভূমিকা রাখে। তাই রাতে অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলা ভালো। যেমন—আচার, চিপস, ভাজা বাদাম ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার। এসব খাবার শরীরে সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে রক্তচাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
২. ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার
রাতের খাবারে অতিরিক্ত ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার না রাখাই ভালো। ফ্রাইড চিকেন, পুরি, পরোটা এবং গরুর চর্বিযুক্ত মাংসে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকতে পারে। নিয়মিত এসব খাবার খেলে ওজন ও হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে।
৩. অতিরিক্ত ভাত ও কার্বোহাইড্রেট
রাতে প্রয়োজনের তুলনায় বেশি ভাত বা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার অভ্যাস ওজন বাড়াতে পারে। অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। তাই রাতের খাবারে ভাত ও কার্বোহাইড্রেটের পরিমাণ পরিমিত রাখা জরুরি।
রাতে কী ধরনের খাবার খেতে পারেন?
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে রাতের খাবারের তালিকায় রাখতে পারেন—
১. কম লবণে রান্না করা বিভিন্ন ধরনের সবজি।
২. শসা, টমেটো ও গাজরের মতো উপাদানে তৈরি সালাদ।
৩. ডাল এবং চর্বি কম এমন প্রোটিনসমৃদ্ধ খাবার, যেমন মাছ বা মুরগির মাংস।
৪. ব্রাউন রাইস অথবা পরিমিত পরিমাণ সাদা ভাত।
সুষম খাদ্যাভ্যাস, পরিমিত খাবার গ্রহণ এবং নিয়মিত রক্তচাপ পরীক্ষা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন