ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই ফের বিয়ে করলেন শোয়েব

বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিজেই নিশ্চিত
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:৪৮ সময়
সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই ফের বিয়ে করলেন শোয়েব ছবি : সংগৃহীত
বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ ক্রিকেটার। শনিবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিয়ে করার বিষয়টি জানান শোয়েব। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে ২টি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ সঙ্গে আরও জুড়ে দিয়েছেন পবিত্র কোরআনের বাণী, ‘আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’

শোয়েব যাকে বিয়ে করেছেন, তিনি পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন। সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। কিছুদিন পরপরই গুঞ্জন ওঠে, এই দুই তারকার বিচ্ছেদের। কিন্তু সেটি জল্পনা-কল্পনা পর্যন্তই স্থায়ী হয়। দু-তিন দিনের আলোচনা-গুঞ্জন শেষে ফের তাদের আগের সম্পর্কে দেখা যায়। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

শোয়েব এবং সানা ডেটিং করছেন বলে গুজব রটেছিল। পাকিস্তানি ক্রিকেটার গত বছর অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গুজবের পালে জোরালো হাওয়া লাগান। ইনস্টাগ্রাম পেজে ৪১ বর্ষী ক্রিকেটার লিখেছিলেন, শুভ জন্মদিন বন্ধু।

এদিকে শোয়েবের এই হঠাৎ বিয়ের আগে সানিয়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলেন যা দেখে অনেকেই ধারণা করেন যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়ার দেয়া পোস্টে তার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের বিচ্ছেদের বিষয়টিকে আলোচনার তুঙ্গে নিয়ে যায়। স্টোরিতে লেখা ছিল, ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বাছবেন, সেটা আপনার সিদ্ধান্ত…, ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বাছুন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বাছব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।’

এর আগে ৮ জানুয়ারি সানিয়া পোস্টে লিখেছিলেন, যখন কোনোকিছু আপনার হৃদয়ের শান্তিকে বিঘ্নিত করে, তখন তা ছেড়ে দিন।

সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। এরই মধ্যে ঘোষণা এল শোয়েবের নতুন বিয়ের। ২০১০ সালের ১২ এপ্রিল ভারত ও পাকিস্তান দুই দেশেই ব্যাপক আলোচনা আর বিতর্কের জন্ম দিয়ে বিয়ে করেছিলেন এই দুজন। দুজনের প্রেম নিয়ে চলেছে ব্যাপক চর্চা। ২০২২ সাল থেকে তারা আলাদা থাকা শুরু করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’