ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ ‘যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব’ সাজেকে চলমান অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায় জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে! ২১ বছর পর মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেবেন, এটা বিশ্বাস করি না: জাহেদ বাংলাদেশের আরো বেশি চীনা ভাষা শিক্ষার্থী কেন প্রয়োজন খাদ্য শুধু জীবনের উপকরণ নয়, মানবাধিকারেরও ভিত্তি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায়

পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের মজুরি দাবির বিষয়ে এবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক আলোচনা। শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৮ সময়
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায়

পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের মজুরি দাবির বিষয়ে এবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক আলোচনা। শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার ৪ নভেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ সভার মধ্য দিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন। বর্তমানে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চলছে। গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ চলতি সপ্তাহের শুরুতে গাজীপুর, সাভার-আশুলিয়া ও রাজধানীর মিরপুর এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলনের মুখে গত রোববার সরকার পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বোর্ডের সদস্যদের নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নতুন মজুরি নির্ধারণের দায়িত্ব পালন করবে এই বোর্ড। প্রজ্ঞাপন অনুযায়ী, পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।


এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ দায়িত্ব পেয়েছেন। মালিকদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকদের প্রতিনিধি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন মজুরি বোর্ডের প্রথম সভার পরই স্পষ্ট হতে পারে, শ্রমিকদের ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবি নিয়ে আলোচনা কোন দিকে এগোচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী