ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

রান্নার চুলায় গ্যাসের স্বাভাবিক চাপ পেতে ভোগান্তিতে পড়তে পারেন দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা। আজ থেকে টানা চারদিন সারা
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৩ সময়
আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

রান্নার চুলায় গ্যাসের স্বাভাবিক চাপ পেতে ভোগান্তিতে পড়তে পারেন দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা। আজ থেকে টানা চারদিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। তবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে পেট্রোবাংলা।


বুধবার (৪ নভেম্বর) থেকে শনিবার পর্যন্ত গ্যাসের চাপ কম থাকার কথা জানিয়েছে সংস্থাটি। মূলত এলএনজি সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট।


দেশে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করে দুটি ভাসমান টার্মিনাল। এর একটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি এবং অন্যটি সামিট এলএনজি। রক্ষণাবেক্ষণের জন্য এবার নির্ধারিত সময়ের আগেই সামিটের ভাসমান টার্মিনালে কাজ শুরু হচ্ছে। শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি আরও দুই দিন এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এতে প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যাবে।


পেট্রোবাংলার পরিচালক মোহাম্মদ শোয়েব জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের সময় জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ থাকবে। ফলে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম অনুভূত হতে পারে। তবে কোথাও গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে না। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবর ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পেট্রোবাংলা বলছে, এসব তথ্য সঠিক নয়। গ্রাহকদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পেট্রোবাংলা। সংস্থাটির বক্তব্য, গ্যাস লাইনে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময় নিশ্চিত করা কঠিন। পেট্রোবাংলা আরও জানিয়েছে, দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী