ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মদ্যপান শেষে হে'রো'ইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ মধুমতির বুকে নৌকা বাইচ, তীরে বাঁধভাঙা উচ্ছ্বাস গঙ্গার পানি না এলে ভারতের পণ্য বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি সীমান্তের ওপার থেকে শ্রমিকদের ইন্ধন দিয়ে অস্থিরতার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন জ্বলছে জয়পুরহাটে কোটি টাকার বেশি মূল্যের বেলেপাথরের খণ্ড উদ্ধার, আটক ১ বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি

ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন বিমানের ৯ আরোহী। টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময়
ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন বিমানের ৯ আরোহী। টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করা বিমানটি দক্ষিণ ফ্লোরিডার একটি জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানটির কোনো আরোহীই বেঁচে নেই। তবে স্বস্তির বিষয়, মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি।


সোমবার, ২ নভেম্বর, আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। তিনি ঘটনাটিকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তে সহায়তা করতে ফেডারেল এভিয়েশন প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।


ঘটনাস্থল পরিদর্শন করে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। সাংবাদিকদের তিনি জানান, বিমানটি আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের মতো দ্রুতগতিতে নিচে নেমে আসছিল। পরে রাস্তার পাশে তৈরি হয় বিশাল একটি গর্ত। তাঁর ভাষায়, দুর্ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটলেও ভূমিতে থাকা কেউ প্রাণ হারাননি। এদিকে দুর্ঘটনার আগে বিমানের ককপিটে কী ঘটেছিল, তার কিছু তথ্যও সামনে এসেছে। উড্ডয়ন পর্যবেক্ষণকারী সংস্থা লাইভএটিসি ডট নেটের সংগৃহীত ককপিট রেকর্ডিংয়ে শোনা যায়, বিমানটির চালক প্রথমে বরফ জমার সমস্যার কথা জানাচ্ছিলেন। তিনি পরিস্থিতিটিকে নিয়ন্ত্রণযোগ্য বলে উল্লেখ করেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। একপর্যায়ে আতঙ্কিত ক্রুদের চিৎকার শোনা যায়—তাঁরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লিয়ারজেট ৬০ মডেলের বিমানটিকে খাড়া কোণে দ্রুত নিচে নেমে মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। মুহূর্তেই সেখানে ঘটে বিশাল বিস্ফোরণ। চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। বিমানটি ব্যক্তিগত ব্যবসায়িক জেট হওয়ায় এতে কারা যাত্রী হিসেবে ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ককপিটের রেকর্ডিংয়ে বরফ জমার সমস্যার কথা উঠে এলেও সেটিই দুর্ঘটনার মূল কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। বিমানটির যান্ত্রিক অবস্থা, আবহাওয়া এবং উড্ডয়নের শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব