ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চ্যাম্পিয়ন হলে সরকার থেকে পুরস্কার প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া মদ্যপান শেষে হে'রো'ইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ মধুমতির বুকে নৌকা বাইচ, তীরে বাঁধভাঙা উচ্ছ্বাস গঙ্গার পানি না এলে ভারতের পণ্য বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি সীমান্তের ওপার থেকে শ্রমিকদের ইন্ধন দিয়ে অস্থিরতার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন জ্বলছে জয়পুরহাটে কোটি টাকার বেশি মূল্যের বেলেপাথরের খণ্ড উদ্ধার, আটক ১

নেতানিয়াহু বলছে ভোট ‘চুরি’, কিন্তু ফলাফল বহাল রাখছে নির্বাচন কমিশন

ইসরায়েলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এসব অভিযোগ সত্য প্রমাণিত হলেও নির্বাচনের ফলাফল
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময়
নেতানিয়াহু বলছে ভোট ‘চুরি’, কিন্তু ফলাফল বহাল রাখছে নির্বাচন কমিশন

ইসরায়েলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এসব অভিযোগ সত্য প্রমাণিত হলেও নির্বাচনের ফলাফল বহাল থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নোয়াম সোহেলবার্গ। তাঁর মতে, বিদেশি হস্তক্ষেপের সন্দেহ প্রমাণিত হলেও তা নির্বাচনী প্রক্রিয়া কিংবা সামগ্রিক ফলাফলের গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে না।


রোববার, ১ নভেম্বর, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এক ভিডিও বার্তায় তিনি এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হলেও নির্বাচনের সামগ্রিক ফলাফলের সততা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ অভিযোগ তোলে, নির্বাচনে ভালো ফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো কাতার থেকে অর্থ নিয়ে ভোট কারচুপির মাধ্যমে জয় পেয়েছে। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। অন্যদিকে কাতার এসব অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে।


নির্বাচনের আগে ঘুষ দেওয়ার উদ্দেশ্যে নগদ অর্থের খাম বহনের অভিযোগে তিন রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি পুলিশ। পরে রোববার তাঁদের মধ্যে দুজনকে মুক্তি দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আটটি আসন পাওয়া আরব নেতৃত্বাধীন রা’আম পার্টির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। দলটির নেতা মনসুর আব্বাস এই গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে একে অগণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে।


এদিকে বিরোধী দলের নেতা গাডি আইজেনকোটও নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে নেতানিয়াহু সমন্বিত ও পরিকল্পিত প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।


তবে রা’আমসহ তিনটি আরব নেতৃত্বাধীন দল সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন, যা এবারের নির্বাচনে রেকর্ড। এই দলগুলো বিরোধী জোটের সঙ্গে যুক্ত হলে আসনসংখ্যা দাঁড়াবে ৬৭টি। অর্থাৎ নতুন সরকার গঠনের ক্ষেত্রে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল অনুমোদনের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নতুন সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে মনোনীত করবেন। এখন দেখার বিষয়, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে বিরোধী জোট সরকার গঠনে কতটা এগোতে পারে।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর