ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার ক্রসফায়ার দেওয়া শুরু করলে, নিজের দলের একটা লোককেও খুঁজে পাবে না: হাসনাত মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার আগ্রহ ট্রাম্পের জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী টাকার লোভে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ এক দফার আগে সাত দফা মেনে নেন: জামায়াত আমির উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করেছে: শিবির সভাপতি সাতক্ষীরায় খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত পথচারী

এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার আগ্রহ ট্রাম্পের

বিশ্বজুড়ে পরিচিত একজন র‍্যাপ শিল্পী, এবার কি দায়িত্ব নিতে যাচ্ছেন হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৫ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৫ সময়
এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার আগ্রহ ট্রাম্পের

বিশ্বজুড়ে পরিচিত একজন র‍্যাপ শিল্পী, এবার কি দায়িত্ব নিতে যাচ্ছেন হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে এমনই আলোচনা শুরু হয়েছে। পরবর্তী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে জনপ্রিয় র‍্যাপ শিল্পী নিকি মিনাজের নাম বিবেচনা করার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।


শুক্রবার ৩০ অক্টোবর ফ্লোরিডায় এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গ ওঠে। ডানপন্থী রাজনৈতিক বিশ্লেষক বেনি জনসন ট্রাম্পকে প্রশ্ন করেন, নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করা উচিত কি না। জবাবে ট্রাম্প বলেন, এটি ভালো ধারণা এবং তিনি বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবেন। এরপর মজা করে জনসনের দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প। তাঁকে বলেন, এই পদে জনসনকে কেমন হয়? তুমিও ভালো করবে। তবে ট্রাম্পের এই মন্তব্য নিছক রসিকতা, নাকি সত্যিই নতুন কাউকে নিয়োগের চিন্তা চলছে, তা এখনো পরিষ্কার নয়।


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬৫ দিনের মধ্যে ৬০ দিনই পদটি খালি ছিল। সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের বিদায়ের পর কেটি জাকারিয়া দায়িত্ব নিলেও মাত্র একটি ব্রিফিং পরিচালনার পর পাঁচ দিনের মাথায় পদত্যাগ করেন। এরপর আবারও শূন্য হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই পদ। এদিকে নিকি মিনাজের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক যোগাযোগও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। গত ২৫ অক্টোবর মিশিগানের পোর্ট হারন শহরে ট্রাম্পের একটি প্রচারণামূলক আয়োজনে তাঁকে দেখা যায়। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানান। এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং একটি ভিডিও প্রকাশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, নতুন প্রেস সেক্রেটারিকে হয়তো পাওয়া গেছে। সেই পোস্টে নিকি মিনাজ মার্কিন পতাকা ও হাসির প্রতীক দিয়ে প্রতিক্রিয়া জানান।


তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনই নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের কোনো নিশ্চিত ঘোষণা দেওয়া হয়নি। মুখপাত্র স্টিভেন চেউং জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তাঁর দল আপাতত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প নিজেই সরাসরি জনগণের কাছে তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ কর্মসূচির বার্তা পৌঁছে দেবেন বলে জানান তিনি। এদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নিকি মিনাজ ছাড়াও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষকদের নাম আলোচনায় রয়েছে। পূর্বাভাস বাজারের হিসাবেও নিকি মিনাজের সম্ভাবনা তুলনামূলক কম দেখানো হয়েছে। তবে এসব বাজারের হিসাব কোনো আনুষ্ঠানিক নিয়োগের নিশ্চয়তা দেয় না।


সব মিলিয়ে, নিকি মিনাজ সত্যিই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন, নাকি ট্রাম্পের মন্তব্য কেবলই মজার ছলে করা—তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবার বিরুদ্ধে মাকে মারধর ও বহুবিবাহের অভিযোগ তাশরীফের

বাবার বিরুদ্ধে মাকে মারধর ও বহুবিবাহের অভিযোগ তাশরীফের