ঢাকা | |

যাত্রীদের কথা ভেবেই সুফল দেয়ার ব্যবস্থা করা হচ্ছে : ওবায়দুল কাদের

যাত্রীদের কথা ভেবেই সুফল দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (২০ জানুয়ারি)
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৬ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৬ সময়
যাত্রীদের কথা ভেবেই সুফল দেয়ার ব্যবস্থা করা হচ্ছে : ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত
যাত্রীদের কথা ভেবেই সুফল দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডডের (ডিএমটিসিএল) দিয়াবাড়ির ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা ও অমর একুশে বইমেলার সময় মেট্রোরেল চলাচলে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তিনি।

রাজধানীবাসীর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল এবার উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ হতে পারে। এ নিয়ে সমীক্ষা চলছে বলেও জানান ওবায়দুল কাদের। মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হবে।

সেতুমন্ত্রী বলেন, ইজতেমার সময় মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। এ ছাড়া বইমেলায় সময় সমন্বয়ের বিষয়টি বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল