ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী টাকার লোভে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ এক দফার আগে সাত দফা মেনে নেন: জামায়াত আমির উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করেছে: শিবির সভাপতি সাতক্ষীরায় খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত পথচারী আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী সাজেকে ফের ১২ ঘণ্টার অবরোধ ঘোষণা ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৮ সময়
৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা ও একাধিক অস্ত্রোপচারের ধকল কাটিয়ে অবশেষে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। ‘অংশীদার’ নামের নতুন একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হলো তার এই প্রত্যাবর্তন।


নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন ইকসান রনি। শুটিংয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নির্মাতা তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়েছেন। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’। নির্মাতা জানিয়েছেন, নাটকটির শুটিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে।


এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরবর্তী সময়ে চিকিৎসা পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। পরে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়, সেখানে আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা ও বিরতির পর আবারও অভিনয়ে ফেরায় স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আনন্দ। ‘অংশীদার’ নাটকের মাধ্যমে পর্দায় তানিয়া বৃষ্টির নতুন উপস্থিতি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ