ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের পদত্যাগ

পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাকা আশরাফ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তার মেয়াদ শেষ
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, সকাল ৯:৪৩ সময়
পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের পদত্যাগ ছবি : সংগৃহীত
পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাকা আশরাফ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। শুক্রবার (২০ জানুয়ারি) লাহোরে ব্যবস্থাপনা কমিটির চতুর্থ বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয় বিষয়টি।

গত বছরের জুলাইয়ে আইএমসির’ প্রধান হিসেবে নিয়োগ পান জাকা আশরাফ। কমিটিকে ৪ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পিসিবি চেয়ারম্যান বেছে নেয়ার দায়িত্ব দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা করতে না পারায় গত নভেম্বরে কমিটির মেয়াদ আরও ৩ মাস বাড়ান পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক।

তবে, ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ থাকলেও শুক্রবার লাহোরে ব্যবস্থাপনা কমিটির বৈঠকের পর আইএমসি’র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান তিনি। আশরাফের অধীনে পাকিস্তান ক্রিকেটে অনেক রদবদল হয়। টিম ডিরেক্টর মিকি আর্থার, প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও ব্যাটিং কোচ অ্যান্ড্রু পাটিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস