ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সামান্যতমও অস্বস্তিতে নেই। বরং স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩৬ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩৭ সময়
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত
নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সামান্যতমও অস্বস্তিতে নেই। বরং স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। দেশি-বিদেশি অপতৎপরতা সত্ত্বেও ৪১ দশমিক ৮ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে এসেছে। আমি জানি আমাদের নির্বাচন কেমন হয়েছে।

দেশি-বিদেশি অপতৎপরতা এখনো রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকারকে ভবিষ্যতে মেনে নেবে না।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটের একদিন পরেই মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ, গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

এর পর গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারও বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি।

ম্যাথিউ মিলার জানান, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন। অন্য পর্যবক্ষেকদের সঙ্গেও তারা তাদের মতামত শেয়ার করেছে যে, এই নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই